কলের চাকা
কলের চাকা ঃ
এ্যাডভোকেট মোঃ আব্দুছ ছাওার মোল্লা এর লেখা, একটি হৃদয় জোরান কবিতা
আসা করছে কবিতাটি আপনাদের ভালো লাগবে
কলের চাকা ঃ
কালের যাত্রা কবে যে শুরু যায় না সঠিক বলা
সেই যে তখন সৃষ্টি হ'ল সেই থেকে পথ চলা ।
সৃষ্টির সেই আদ্য হ'তে পথ চলা অবিরামে
ক্ষণে ক্ষণে ক্ষণ বহিয়া চলে এক নিমিষ না থামে ।
ঘুরিয়া ঘুরিয়া কালের ঢাকা চক্রাকারে চলে
এক সময় তার শীর্ষে যে জন সেই পড়ে পরে তলে ।
আলমের এই জিন্দিগিতে হয়নি বহুতের গতি
কেহবা ধনে অতি ধনাধিপ রাষ্ট্রের অধিপতি ।
গর্বোদ্ধত নিপীড়ক যখন ইন্দ্ৰাসনে বসে
ইঙ্গিতে তার বহু তাজা প্রাণ পড়ে বেঘোরে খসে।
পীড়নের মহা অস্ত্র প্রয়োগে জিন্দানে ভরে নাশে
আকাশে বাতাসে বেদনার সেই ঘন চিক্কুর ভাসে ।
স্তব্ধ ধরণী ঝড়ো প্রতিবাদ ওঠে দিগঞ্চলে
শোনে না অধিপ রাজ কারবারে নিজের মতেই চলে ।
গর্ব বড়াই দম্ভ ঈর্ষা বৈরিতা এর মূলে
কার্য করে নিকট ছাড়াও সুদূর অতীত ভুলে ।
তপ্ত তাউসের ধারাল কৃপাণে করে যে জীবন হরণ
সে আবার পরে মরে বেঘোরে আছে শত উদাহরণ ।
বল দর্পিত প্রবল প্রতাপ বিপুল বিত্তে গণি
আগমনে তার হর্ষ উল্লাস জনতার জয়ধ্বনি।
ভরা সাঁঝে তার জলসা গৃহ উর্বশীর রূপে সাজে
নিত্য আসরে আনন্দ মৃদঙ্গ ঘন উল্লাসে বাজে।
নিঃস্ব হয়েছে বিশ্বের ধনী দেখেছে পৃথিবী দৃশ্য
বিশ্বের দেখা ধনীরা হয়েছে নিজ জীবনেই নিঃস্ব ।
বিলাস বহুল জীবন যাপন করেছে অনেকে সাধে
নিঃস্ব পরে সর্বংসহা ধরণী মাতা কাঁদে।
বহুল প্রচলিত প্রবাদ প্রবচন “উঠনা অধিক বেড়ে”
অকালে সহসা পড়িবে ভাঙ্গিয়া অল্প বাতাসের ঝড়ে।
আসা করছে কবিতাটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত
আরো গল্প পরতে আমাদের এই ওয়েব সাইট বিজিট করুন
আর ভালো লাগেলে শেয়ার করুন
ধন্যবাত
tag:
কলের চাকা,
কলের চাকা কবিতা,
বাংলা ছোট কবিতা,
বাংলা কবিতা,
কবিতা,
কলের চাকা ছোট কবিতা
#কলের_চাকা
