বিবেক । Bibek Kobita

 বিবেক


বিবেক । Bibek Kobita


বিবেক ঃ

এ্যাডভোকেট মোঃ আব্দুছ ছাওার মোল্লা এর লেখা, একটি হৃদয় জোরান কবিতা

আসা করছে কবিতাটি আপনাদের ভালো লাগবে


কবিতাটি নিচে দওয়া হলোঃ 


বিবেক ঃ


বিবেক জ্ঞানের শ্রেষ্ঠ মানুষ না যেন হয় বিবেক বিয়োগ

নিত্য কর কৃত্য কর্মে বিবেক দিয়েই বিবেক প্রয়োগ

 বিবেক খাটাও চিত্তানন্দে পড়ছ যখন ফুর্তি তালে

বিবেকের প্রয়োগ দেখাও অরির সাথে যুদ্ধ কালে

 হয়ত কারও মান খোয়াতে বাক্যবাণের হামলা চালাও

কুৎসা করার প্রাক্কালে সেই নিজের থাকা বিবেক ঝালাও

সঙ্গী সাথীর সঙ্গে থেকে সঙ্গ দিয়ে বুদ্ধি আঁটাও

তোমার দামের কাম ' কি কামের আগে বিবেক খাটাও।

 দাঙ্গা ফ্যাসাদ শালিস দরবার স্বাক্ষীতে যে পক্ষে থাক

 ন্যায় পরতা প্রতিষ্ঠাতে নিজের বিবেক চাঙ্গা রাখ

মূল না জেনে হুজুগ শুনে নিখাদ কর্মের প্রসার ঠেকাও

সঠিক নাকি করছ বেঠিক করার আগেই বিবেক দেখাও

সব ক্ষমতা হস্তে পেয়ে সিংহাসনে আসীন আছ

 সেখান তোমার কাজ হবে কি তা বাছাইয়ে বিবেক বাছ

আদান প্রদান কারবারেতে হিস্যা নিতে যখন বস

 কত নিবে কত দিবে বিবেক দিয়ে অঙ্ক কষ।

 চৌর্যবৃত্তি অপহরণ ঘুষ নিয়ে যে বিত্ত বানাও

জবাব দিহির মিলবে জবাব মনের পর্দায় বিবেক টানাও।

ধর্ম বর্ণ গোত্র ভেদে হয়ও যদি ভিন্ন ভাগে

ভিন্নতার চিহ্ন মাঝেও কর্মে আন বিবেক আগে

 বিবেক কভু ছাড় দিবে না অল্প কিছু তুচ্ছ দামে।

 বিবেক খাটাও ইতর প্রাণীর লালন পালন কার্য কামে

চরাচরের অচির স্থানে না যেন হও বিবেক হারা

সকল ক্ষেত্রে তামাম কার্য করবে স্বীয় বিবেক দ্বারা

নিজ বিবেকে সজাগ যারা পিছন থেকে সামনে আগাও

যাদের বিবেক সুপ্ত আছে সেই মানুষের বিবেক জাগাও




 আসা করছে কবিতাটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত

আরো গল্প পরতে আমাদের এই ওয়েব সাইট বিজিট করুন

আর ভালো লাগেলে শেয়ার করুন 

ধন্যবাত




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.